গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইডেনের রিভা-রাজিয়া ক্যাম্পাস ছাড়ার পর আনন্দ মিছিল

Link Copied!

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ক্যাম্পাস ছাড়ার পর আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুই গ্রুপের সংঘর্ষের পর সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাস ছাড়েন।

এরপর নেতাকর্মীরা এ মিছিল করেন। তবে সভাপতি কলেজ প্রশাসনের প্রহরায় অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য যান। আর সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে পুলিশ উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।

আরও পড়ুন- পাবনায় মদের দোকান ভেঙে দিলেন স্থানীয়রা

প্রত্যক্ষদর্শীরা জানান, গণমাধ্যমে অনিয়মের বিষয়ে সাক্ষাৎকার দেওয়ায় ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউসকে লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করে সভাপতি রিভা ও রাজিয়াকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর মধ্যে বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করতে আসলে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়ে সভাপতি সম্পাদক ক্যাম্পাস ছাড়লে অপর অংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে নেতৃত্ব দেন সহ-সভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, কল্পনা বেগম, জেবুন্নাহার শিলা, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…