গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

Link Copied!

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা তিন অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হয়েছেন মকবুল আলী (৪০)।

আরও পড়ুন- রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান

স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক পু‌লি‌শের হেফাজ‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ