গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সূচিতে

Link Copied!

মহামারি করোনার কারণে ৩ বছর ধরে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এর মধ্যে কখনো পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হয়েছে, আবার কখনো পরীক্ষা হলেও সব বিষয়ে হয়নি। কিন্তু ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।

আরও পড়ুন- এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

করোনা পরিস্থিতির আগে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার কারণে পরীক্ষা সূচি এলোমেলো হয়ে যায়।

চলতি বছর সেপ্টেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে মার্চ মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন শিক্ষাসচিব। এছাড়া, এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের পরিবর্তে মাসখানেক পেছাতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…