গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রধানমন্ত্রীকে ফোন করে ধন্যবাদ জানালেন রাজা চার্লস

  • প্রধানমন্ত্রীকে ফোন করে ধন্যবাদ জানালেন রাজা চার্লস

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা তৃতীয় চার্লস

Link Copied!

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় বার্কিংহাম প্রাসাদ থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।

প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চারদিনের সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।- বাসস

রাজা তৃতীয় চার্লস ফোনালাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আরও পড়ুন- এস

এ আলাপচারিতার সময় শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন।

রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় এ শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান।

ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন।

বাংলাদেশের জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের শুভ কামনা জানান রাজা চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হন রানির বড় ছেলে চার্লস।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…