গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুর ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর অতর্কিত হামলা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তার ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তার ওপর এই অতর্কিত হামলা হয় বলে জানিয়েছেন এনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। কবির খান আরো জানান, হামলার শিকার হওয়া বুলুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন- বেশি বাড়াবাড়ি কইরেন না, মা বলার সুযোগও পাবেন না

তিনি বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।’

এদিকে, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাবার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মোঃ ইমরান সানিয়াত।

তিনি বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে। সম্ভবত তার ডান হাতটা ভেঙে গেছে।’

সানিয়াত আরও জানান, আমার বাবার সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী।

আরও পড়ুন- আরো কঠিন সময় আসতে পারে, প্রস্তুত থাকুন: ওবায়দুল কাদের

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার জাহান দোলন জানান, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ভাইয়ের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতা আহত হয়।

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে মক্কা নামক হোটেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় হামলা হয়েছে বলে জানতে পেরেছি। পরে স্থানীয় ভূঁইয়া মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় চলে যান। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…