গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

Abdur Rahman Ayan
August 22, 2026 3:26 pm
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে হাবিব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন ছোট ভাই সুমন হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহত হাবিব ও আহত সুমন যশোর সদর উপজেলার আরাপুর গ্রামের বাসিন্দা। তারা ওই গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে গুরুতর আহত সুমন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে তিনি ডাকাডাকি করে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে এসে তালা ভেঙে তাকে উদ্ধার করেন। এরপর নিলুফা ইয়াসমিন গোয়ালঘরে গিয়ে দেখতে পান সেখানে থাকা দুটি গরুর মধ্যে একটি নেই। পরে স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি গরু উদ্ধার করা হয়।

এ সময় গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে একটি পিকআপসহ ৫-৬ জনকে স্থানীয়রা ধাওয়া করেন। তখন পিকআপসহ অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হাবিব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুরুতর আহত সুমন হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 155

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…