গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

  • রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

    যাত্রাবাড়িতে সিএনজি দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু

Link Copied!

রাজধানীর রামপুরা ব্রিজের উপর সিএনজি দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল নামে এক সিএনজি মিস্ত্রি আহত হয়েছেন।

রোববার (১২) জুলাই ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফের ভাই মনজুরুল জানান, শনিবার জুলাই রাত আনুমানিক ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর ইউসুফ আলীর সিএনজিটি বিকল হয়ে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে মিস্ত্রি কামালকে দিয়ে মেরামতের কাজ করাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ইউসুফ আলী এবং মিস্ত্রি কামাল গুরুতর আহত হন। পরবর্তীতে আমরা খবর পেয়ে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শেষে মিস্ত্রি কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে আমার ভাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ভোর পাঁচটার দিকে আমার ভাই মারা যান।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি জামালপুর উপজেলার বকশীগঞ্জ থানার বাটাজোর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর থানাধীন রনি মার্কেটের দুই নম্বর গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ইউসুফ আলীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। রামপুরা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 105

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…