গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

খিলবাইছা রাহমানিয়া ফাজিল মাদ্রাসার নতুন গভর্নিং বডি গঠন

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খিলবাইছা রাহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রফেসর মো. নুরুল আমিন এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনী দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি মাদ্রাসার কার্যালয়ে গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি ও দাতা সদস্য মো. মোখলেছুর রহমান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ আলম ভূঁইয়া এবং বিদ্যোৎসাহী সদস্য মোমেনা জাহান, ইকরাম ফাতেমী ও মো. হাবিবুর রহমান সবুজ।

অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবুজাফর, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ও মো. আশেকে এলাহী। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মাওলানা সাখাওয়াত উল্যা, মো. আবুজাফর সালেহ ও মো. জহির হোসেন। এছাড়া কো-অপ্ট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. নজরুল ইসলাম।

কমিটি গঠন পরবর্তী সভায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাঁদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, খিলবাইছা রাহমানিয়া ফাজিল মাদ্রাসা এই অঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের যে সুনাম ও সুখ্যাতি রয়েছে, নতুন কমিটি তা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হবে। বিশেষ করে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে সকলে আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত কমিটি মাদ্রাসার সার্বিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 275

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ