গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফিলিং স্টেশনসহ ৫ মামলায় জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনী ও ঝুমুড় মোড় এলাকায় আজ ৪ এপ্রিল (শনিবার) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেল ক্রয়ের হিসাব না থাকা ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় পৃথক পাঁচটি মামলায় এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আদালত সূত্র জানায়, আজ দুপুরে দক্ষিণ তেমুহনী এলাকায় অবস্থিত মেসার্স জনতা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে তেল ক্রয়ের রেজিস্টার বা হিসাব খাতা হালনাগাদ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ঝুমুড় মোড় ও দক্ষিণ তেমুহনী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 275

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ