গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায়: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলায় জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৯ মার্চ (রবিবার) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।

অভিযানকালে তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে মিথ্যা তথ্য প্রদান এবং ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্টার খাতা হালনাগাদ না রাখার দায়ে ‘ফিরোজ আলম ফিলিং স্টেশন’কে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতটি লক্ষ্মীপুর বাস টার্মিনালে অভিযান চালায়। সেখানে বিভিন্ন পরিবহনে তদারকি করে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই অপরাধে ‘জোনাকি বাস সার্ভিস’কে ৬,০০০ টাকা এবং ‘ইকোনো বাস সার্ভিস’কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা জানান, “পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় দণ্ডনীয় অপরাধ। আজ তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।”

তিনি আরও জানান, জনসাধারণের অধিকার রক্ষা এবং ভোগান্তি লাঘবে জেলা প্রশাসনের এই ধরণের সতর্কতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, জনস্বার্থে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 340

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…