গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

  • ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

    সংগৃহীত ছবি

Link Copied!

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ির সূতকর্মা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত)–কে দায়ী করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…