গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদের জামাত শেষে নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন এ্যানি

Link Copied!

লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতারও এক অনন্য উপলক্ষ।

শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়, আর ঈদ সেই সাধনার পরম আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেজন্য সবার আন্তরিকতা, সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন, দেশবাসীর সার্বিক সহযোগিতাই সরকারের শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে সরকার সবসময় পাশে থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…