লক্ষ্মীপুরের রায়পুরে নতুন জামায় ঈদ করতে পারল না ৬ বছর বয়সী শিশু ফাইজা আক্তার। মায়ের সঙ্গে বাজার করে বাড়ীর সামনে আসার সময় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার প্রাণহানি ঘটে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে রায়পুরের সীমান্তবর্তী রামগন্জের এনায়েতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা একই এলাকার সৌদি প্রবাসী বাচ্চু পাটোয়ারীর মেয়ে। সন্ধ্যায় তাকে পরিবারের কবরস্থানে দাফন করা হয়।
স্বজন জুবায়ের জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সঙ্গে রামগন্জ শহরে ঈদের বাজার শেষে বাড়ীর সামনে আসেন। এ সময় অটো থেকে নেমে মায়ের আগে ঘরে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, পরিবারের আবেদনের কারণে মানবিক কারণে লাশ ময়নাতদন্ত করা হয়নি। পিকআপ চালককে পরিবার ক্ষমা করেছেন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের পরিবর্তে পরিবারটির জীবনে নেমে এসেছে গভীর বেদনা।


