গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর–রামগতি সড়কে ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোহরী দাস কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরী মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রবল ঝড়ে সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঝড়ে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…