গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন শাবুর ঐক্যের আহ্বান

Link Copied!

লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শাহাবুদ্দিন শাবু বলেছেন, জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব শুধু তাঁর একার নয়; এটি লক্ষ্মীপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও ভালোবাসার প্রতিফলন। তিনি জেলার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেছেন।
দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় যাঁরা পাশে ছিলেন এবং যাঁদের হারাতে হয়েছে, এই অর্জন তাঁদের সবার।
শাহাবুদ্দিন শাবু বলেন, লক্ষ্মীপুর জেলার প্রতিটি অঞ্চল থেকে মানুষের মতামত উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব পাবে। ধর্ম, বর্ণ, বিশ্বাস কিংবা রাজনৈতিক মতভেদ থাকলেও সবাই এই জেলার অংশ—এমন মন্তব্য করে তিনি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের শক্তিকেই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পৃক্ততা ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
তারেক রহমান–এর ঐক্যবদ্ধ বাংলাদেশের ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভিন্নতা বিভাজনের নয়, শক্তির উৎস হওয়া উচিত।
সবশেষে তিনি লক্ষ্মীপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শাহাবুদ্দিন শাবু বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসকের পাশাপাশি জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…