গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ সংবাদ ডটকম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার মালিবাগ, মৌচাক ও মারুফ মার্কেট এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই দিন শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধ বিতরণ করেন। পাশাপাশি প্রায় ৫০০ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

এ সময় নজরুল ইসলাম জয় বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই শীর্ষ সংবাদ ডটকমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঈদের আগে এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় উপকারভোগীরা শীর্ষ সংবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীর্ষ সংবাদ ডটকম সম্পর্কে
শীর্ষ সংবাদ ডটকম বাংলাদেশের একটি নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম। ২০১৫ সালের ২১ জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা পোর্টালটি ২০২২ সালের ৩০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরকারি অনুমোদন লাভ করে (বিজ্ঞপ্তি নম্বর ২৩০, নিবন্ধন নং ১১৪)। মেসার্স রিয়া অ্যান্ড ব্রাদার্সের মালিকানায় পরিচালিত পোর্টালটির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয়।

জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি পোর্টালটি বিশেষভাবে জেলা ও স্থানীয় সংবাদকে গুরুত্ব দিয়ে থাকে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
—প্রেস বিজ্ঞপ্তি

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 340

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…