গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বেশি দামে তেল বিক্রি ও লাইসেন্স জটিলতা: লক্ষ্মীপুরে অভিযান

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর ও সদর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) কমলনগর উপজেলার চর লরেন্স, করইতলা ও তোরাবগঞ্জ বাজার এবং সদর উপজেলার ভবানীগঞ্জ ওয়াপদা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের জ্বালানি তেলের যথাযথ মজুদ রাখা এবং বিক্রয় রেজিস্টার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে বিস্ফোরক লাইসেন্স নবায়ন না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 339

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…