গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দুর্যোগের ঝুঁকি বাড়ছে, প্রস্তুত তো আমরা? রায়পুরে তারুণ্যের অঙ্গীকার

Link Copied!

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটির কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় সঠিক প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপক আবদুস সাত্তার, পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক তাহমিনা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোর্শেদ আলম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই তরুণদের সম্পৃক্ত করে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা জরুরি। সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 339

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…