গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে যুবদল নেতা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেন ওরফে রহমান (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১১, সিপিসি–৩ নোয়াখালীর একটি দল রোববার সন্ধ্যার পর ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় যুবদল নেতা বিল্লাল মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হন তিনি। এতে তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।

পরে নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেখানে আরমানকে একমাত্র আসামি করা হয়েছে।

র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালি অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু বলেন, রোববার সন্ধ্যার পর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার খবরে নিহত বিল্লাল মিশরীর পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 339

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…