গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরের রায়পুরে অটোচালক খুন: চার আসামি একদিনের রিমান্ডে

  • ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে নিরীহ অটোচালক মো. সোহাগের (২৭) খুনের মামলায় চার আসামিকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে এ আদেশ দেন লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈকত দাশ।

গত ১৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার আবদুর রব পাটোয়ারী বাড়ির হেলাল পাটোয়ারীর কলাবাগানে মো. সোহাগকে হত্যা করে বালুচাপা দিয়ে অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় আসামিরা। সোহাগ একই এলাকার লালগাজী মিজি বাড়ির দিনমজুর তাজুল ইসলামের ছোট ছেলে। তার স্ত্রী শাহিনুর বেগম (২৫) ৯ মাসের গর্ভবতী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর ইউপির মাদকাসক্ত ও জুয়াড়ি মো. নজির আহাম্মদ (৪৮), মো. রিদয় (২২), মুরাদ (৩০), আরাফাত (২৫), শাহিন (২৬), মো. রাব্বি (২৬) ও মো. সুজন (২৭)।

গত ১৫ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই দিনমজুর রাজিব হোসেন আসামি করে থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সোনাপুর ইউপির মামলার বাদীর পাশ্ববর্তী চরবগা গ্রামের গাছি বাড়ির নজির, রিদয়, মুরাদ, আরাফাত, শাহিন, রাব্বি ও সুজনের নাম রয়েছে।

মামলার এজাহারে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে সোহাগকে খুন করে মোবাইল ও অটোরিকশা নিয়ে যায় আসামিরা। ঘটনার দুই দিন পর চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানা পুলিশ।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের খুনের ঘটনায় হত্যা মামলার আসামি আরাফাত, নজির, সুজন ও রিদয় কারাগারে রয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে বিচারক বুধবার এক দিনের রিমান্ড দিয়েছেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 300

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…