গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. 20bet
  2. best online casino
  3. boomerang
  4. casino
  5. casumo
  6. just casino
  7. legiano
  8. luxury casino
  9. review
  10. skycrown
  11. spinbetter
  12. spinight
  13. tsars
  14. অনিয়ম
  15. অন্যান্য
  16. অর্থ ও বাণিজ্য
  17. আইন-বিচার
  18. আন্তর্জাতিক
  19. আবহাওয়া
  20. কৃষি ও প্রকৃতি
  21. খেলাধুলা
  22. গণমাধ্যম
  23. চাকরি
  24. জাতীয়
  25. ধর্ম
  26. নির্বাচন
  27. প্রবাসের খবর
  28. ফিচার
  29. বিজ্ঞান ও প্রযুক্তি
  30. বিনোদন
  31. বিশেষ প্রতিবেদন
  32. রাজনীতি
  33. শিক্ষাঙ্গন
  34. শেখ হাসিনার পতন
  35. সম্পাদকীয়
  36. সারাদেশ
  37. স্বাস্থ্য
  38. হট আপ নিউজ
  39. হট এক্সলুসিভ
  40. হাই লাইটস

‘স্বাস্থ্যসেবা নিশ্চিতে সীমিত সম্পদও কাজে লাগাতে হবে’

  • স্বাস্থ্যসেবা নিশ্চিতে সীমিত সম্পদও কাজে লাগাতে হবে: মন্ত্রী ফখরুল

    ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | সংগৃহীত ছবি | ০১ মার্চ ২০২৬

Link Copied!

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সীমিত সম্পদও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০১ মার্চ) ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এ জেলায় ভালো হয়, সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায়- সেই অনুযায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। মানুষ যেন সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। পরে হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি হাসপাতালকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার। আমাদের এই এলাকার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন