গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

Link Copied!
লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতিত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক কারখানাকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকা এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশরাফ ফুড নামে ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতিত ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনে প্রতিষ্ঠানটি একাধিক লোগো ব্যবহার কর আসছে। এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা ও ভেজাল পণ্য জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 305

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…