গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়ঃ তারেক রহমান

  • মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | সংগৃহীত ছবি

Link Copied!

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও সেটি যেন মতবিভেদের পর্যায়ে না যায়। মতপার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধানের আহবানও জানিয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, নারী-পুরুষ সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারে তা বিএনপির এজেন্ডায় রয়েছে।

তারেক রহমান আরও বলেন, কিন্তু আমরা ৫ আগস্টের আগে আর ফিরে যেতে চাই না। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে।

এদিকে, রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছেই তারেক রহমান গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…