গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের কর্মসূচি, পুলিশের ‘লাঠিপেটা’

Link Copied!

কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে মুঠোফোন ব্যবসায়ীদের ওপর ‘লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।

আজ রোববার (০৪ জানুয়ারি) রাজধানীতে পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একইসঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় তারা।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করা হয়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…