গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

২৪ ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা

শীর্ষ সংবাদ
November 22, 2025 1:21 pm
Link Copied!

২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা। রাজধানী ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশের আবহাওয়া অফিস জানিয়েছে, বাইপাইলেই উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীতে ৫.৭ মাত্র একটি ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তি ছিল ঘোড়াশালে।

গতকালের সেই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জনের প্রাণহানি ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি— পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গেছে।

ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে। এ ছাড়া কিছু ভবন হেলে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ