গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৭, আহত ১০

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন মাটিকোড়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল আলম ফিরোজ।

আরও পড়ুন-  পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন

চেয়ারম্যান জানান, আজ বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। এরপর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…