গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

  • মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

    রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে | সংগৃহীত ছবি | ১৭ আগস্ট, ২০২৫

Link Copied!

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্প থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ওই পেট্রোল পাম্পে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এ অগ্নিকাণ্ডের ফলে পাম্পের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়েছে। মহাখালী ফ্লাইওভারের ওপরও একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…