গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ২ কোটি টাকার মালামাল জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির সদস্যরা।

রোববার (১৭ আগস্ট) ভোরে সীমান্তবর্তী এলাকার চান্দুরায় কাভার্টভ্যান থেকে এসব কাপড় জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে কার্টুনের ভেতরে প্যাকেট করা অবস্থায় ৪৪৯ পিস ভারতীয় উন্নতমানের লেহেঙ্গা এবং ১৪৭ পিস শাড়ি জব্দ করা হয়। অবৈধ ভারতীয় চোরাচালানের ওই মালামালের বাজারমূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, ওই ভারতীয় চোরাচালানির মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার প্রস্তুতি চলছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…