গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

টয়লেটের ফ্লাশ নষ্ট, এক ঘণ্টা আকাশে উড়ে ঢাকায় ফিরলো বিমান

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ | সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি উড়োজাহাজ (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফের ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। বিমান সূত্র জানায়, উড়োজাহাজটি উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্স সূত্রে আরও জানা গেছে, বিকল্প হিসেবে ব্যবহার করা উড়োজাহাজটি আজ বেলা ১১টা ৩০ মিনিটে আরেকটি ফ্লাইট নিয়ে ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী ফ্লাইটটি আজ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…