গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ৭ জনের মৃত্যু

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওমান প্রবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন– ফয়জুন নেছা (৭০), মুরশিদা বেগম (৫০), কবিতা আক্তার (২৪), লাবনী আক্তার (২৫), রেশমা আক্তার (৯), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৮)।

বুধবার (৬ আগস্ট) ভোরে চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। একটি মাইক্রোবাসে তারা লক্ষ্মীপুর আসছিলেন।

ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তাতে বাহারের স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিমসহ সাতজনের প্রাণ যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোরে, যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।”

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশন থেকে তাদের দু’টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে চার নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ওমান ফেরত বাহার উদ্দিন বেঁচে আছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…