গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০

Link Copied!

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।

রাফি আল ফারুক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপণ করতে হয়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কিছু বেলুনে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন মানুষ আহত হন। তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন সঞ্চালকরা। ঘটনার পরপরই সঞ্চালকরা দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…