গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শকঃ আখতার

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রত্যেকটা সংকট এবং সমাধানের পথ আমরা খুঁজে নেবো।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশস্থলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

আখতার আরও বলেন, নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে এনসিপি। বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…