গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এইচএসসির স্থগিত ২ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে

Link Copied!

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন একই দিন সকালে হবে ২২ জুলাইয়ের পরীক্ষা এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে বিকেলে। তবে, কবে নাগাদ এই দুইদিনের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে তা জানাতে পারেননি উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি। ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।’

এর আগে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গতকাল মঙ্গলবারের (২২ জুলাই) ও আগামীকাল বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…