গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উত্তরায় বিমান বিধ্বস্তে নেতাকর্মীসহ এলাকাবাসীকে উদ্ধার অভিযানে সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

  • প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

    উত্তরায় বিমান বিধ্বস্ত | সংগৃহীত ছবি

Link Copied!

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৯ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও বহু হতাহতের শঙ্কা রয়েছে।

এ অবস্থার মধ্যে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীকে উদ্ধার অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির বলেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আল্লাহ তা’য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

আহতদের আল্লাহ তা’য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…