গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, বসেই দিলেন বক্তৃতা

Link Copied!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে দলের সমাবেশস্থলে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি। পরে নেতা-কর্মীরা তাঁকে ধরে বসালে মঞ্চে বসেই আবারও বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা গেছে।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তীব্র গরমে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তাররা তাঁকে আর বক্তব্য দিতে নিষেধ করেছেন।’

তবে বসে দেয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ্ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণ আছি।’ এ সময় উপস্থিত লোকদের তাঁর প্রেশার মাপতে এবং অক্সিমিটার ব্যবহার করতে দেখা যায়।

বসে বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির ‘জাতীয় সমাবেশ’।

সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে ঢাকায় এ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সমাবেশ চলছে।

এতদিন ঢাকায় বায়তুল মোকাররমের সামনের সড়ক ও পুরানা পল্টনের মোড়ে সভা-সমাবেশ করলেও সোহরাওয়ার্দী উদ্যানে এটাই জামায়াতে ইসলামীর প্রথম সমাবেশ।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহনগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…