গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোপালগঞ্জে কারফিউর মধ্যে আটক ১৬৪

শীর্ষ সংবাদ
July 18, 2025 10:23 pm
Link Copied!

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সংহিসতার ঘটনায় চলমান কারফিউর মধ্যে ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে মুকসুদপুরে ৬৬ জন, গোপালগঞ্জ সদরে ৪৫, কাশিয়ানীতে ২৪, টুঙ্গিপাড়ায় ১৭ ও কোটালীপাড়া থেকে ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকালের মধ্যে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান।

এর আগে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের মধ্যে চারজন নিহত এবং অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন।

নিহতরা হলেন- শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), শহরের শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।

পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি (৩৫) নামে এক রিকশা চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন।

বুধবার সংঘাতের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়। পরে আবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চলতি কারফিউ বলবৎ রাখার ঘোষণা দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…