গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টাঃ যুবদল সভাপতি

Link Copied!

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারা দেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পক্ষ দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।’

সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আহ্বান জানান মোনায়েম মুন্না।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…