গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা

Link Copied!

পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

সোমবার (৩০ জুন) বিকালে রংপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদস্যদের “বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫” যথাযথভাবে অনুসরণে এসব নির্দেশ দেন তিনি।

আরপিএমপি কমিশনার বলেন, “কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয়ে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবাপ্রবণ সহায়তা দেওয়া যায়।”

এ সময় সব সদস্যকে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকারও আহ্বান জানান।

এ দিন সভার শুরুতে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি। পাশাপাশি উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) সফিজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) তোফায়েল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ