গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Link Copied!

জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার ছাগলছিড়া ও জকসিন-পোদ্দার বাজার খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত।

লক্ষ্মীপুরে বেশির ভাগ খালের দুপাড়ে অবৈধভাবে অনেক বহুতল ও স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ হচ্ছে। এসব কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টি হলে পৌর শহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসন ও খালের দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানিপ্রবাহে আর বাধা হবে না। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আশা করেন তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…