গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিদেশি পিস্তলসহ লক্ষ্মীপুরে এক গৃহবধূ আটক

Link Copied!

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারীর বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক সাজু আক্তার হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশী পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশী পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…