গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বেসরকারি ২৪ ট্রেনের লিজ বাতিল

Link Copied!

বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়।চুক্তির শর্ত না মানায় লিজ বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তবে এখনো লিজ বাতিল হওয়ার ২৪ ট্রেনের তালিকা প্রকাশ করা হয়নি। সেই সঙ্গে সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেনি বাংলাদেশ রেলওয়ে।

চুক্তি বাতিলের তথ্যটি মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।

তিনি বলেন, ট্রেনের চুক্তি আজ থেকেই বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত আজই কার্যকর হচ্ছে।

কেন বাতিল করা হলো জানতে চাইলে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

রেলওয়ে সূত্র জানায়, বাতিল হওয়া ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…