গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ৩৭ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ

Link Copied!

লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা–সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই এখন আশা। পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…