গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে: এ্যানি

Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার আসছে। এ সরকার আন্দোলনের সরকার। এ সরকারের কাছে আমাদের দাবি বেশি ও প্রত্যাশা অনেক। আমরা বিচার চাই। শেখ হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গ ও খুনীদের বিচার করতে হবে। যারা খুন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চাই।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দীর পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, আমাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। আন্দোলন করতে গিয়ে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন। এ সরকারের প্রতি তাদেরকে দ্বিগুণ অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এ্যানি আরও বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বন্ধু। আমরা সবসময় আপনাদের খোঁজ খবর নিয়েছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছি। এটি একদিনে নয়, অনেক সময় লেগেছে। এজন্য এই সময়ে আপনাদের পাশে এসে আবারো দাঁড়িয়েছি। একদিনের জন্য কিংবা ভোটের জন্য আপনাদের পাশে দাঁড়াইনি, আর্তমানবতার সেবায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও সম্প্রীতি থেকেই নীতি-নৈতিকতার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়েছি।

এসময় জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সার্বজনিন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…