গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে পুকুর থেকে কুমির উদ্ধার

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠানের বাড়ির পুকুরপাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের আক্রমণে মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে দাবি করছেন স্থানীয় জেলেরা।’

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটিকে ঢাকায় পাঠানো হবো।’

বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…