গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি : আন্দালিব রহমান পার্থ

Link Copied!

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ এসব কথা বলেন। তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে তিনি রাজি হননি। পরে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…