গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৭ তলা ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

Link Copied!

লক্ষ্মীপুরে বন্যায় আশ্রিত আত্মীয় স্বজনকে দেখতে এসে ভুলবসত একটি ভবনের ৭ তলার লিফটের খালি জায়গা পা দিয়ে নিচে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূ মারা গেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়ের বাসায় ওই ভবনে আসে। এসময় ভবনের ৭ তলায় উঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়। এতে মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা কুলছুমকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ ভবন থেকে পড়ে কুলছুমা নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থরে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদরেকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…