গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বন্যা প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট: লক্ষ্মীপুরে ছাত্রদল সম্পাদক

Link Copied!

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, এ বন্যা প্রাকৃতিক নয়, এ বন্যা মানবসৃষ্ট। গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী দেশ ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে পানি ছেড়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিবি বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনী হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার সরকার ছিল ভারতের আশ্রিত। যেহেতু হাসিনা সরকারকে জনগণ বিতাড়িত করেছে। তারই প্রতিশোধ হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে পানি ছেড়ে দিয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গাখাঁ ইউনিয়নের মহেষপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষের কাছে গিয়ে ত্রাণ পৌঁছে দেন।

নাছির আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় ছাত্রদলের ১৫টি টিম ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপি সবসময় সাম্য এবং মানবিক মর্যাদার সাথে দেশের যে কোন সংকটে ও মানবিক বিপর্যয় যখনই এসেছে তখনই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ, কাজী জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…