গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভারত শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে! লক্ষ্মীপুরে যুবদল সভাপতি

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই বন্যা পরিকল্পিত, ভারত বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না বরং শত্রু।

তিনি বন্যার্তদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ও বশিকপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বুঝি, আপনাদের কষ্ট শেয়ার করতে আমি আপনাদের কাছে ছুটে এসেছি। তারেক রহমান দেশের এই ক্লান্তি কালে দলের প্রতিটি নেতাকর্মীকে আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আপনারা আশাহত হবেন না, বন্যা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, মানুষ দৃষ্ট এই বন্যায় আপনারা এখন কষ্টের মধ্যে রয়েছেন। তারা সবসময় আমাদের দেশের মানুষকে কষ্ট দিয়ে আসছে, আর আমাদের দেশের পলাতক সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ও তাঁর দল আওয়ামী লীগ সবসময় তাঁদেরকে আমাদের বন্ধু বলে উপস্থাপন করেছে। আসলে তাঁরা আমাদের আসল বন্ধু না।

আওয়ামী লীগ সব সময় জাতীর সাথে মিথ্যাচার করেছে, একারণে তারা পালিয়ে গেছে। কিন্তু ক্ষমতায় না থাকা অবস্থায় বিএনপির কোন নেতাকর্মী পালায় নি। আমরা সবাই আওয়ামী সরকারের সকল নির্যাতন সহ্য করে দেশের মানুষের পাশে ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় ও বৈষম্যরিরোধী আন্দোলনে নিহতদের স্বরণে এবং দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আজিম উদ্দিন সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল দাদা, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সৌরভ হোসেন বুলু, এটিএম ফরিদ উদ্দিন, যুবদল নেতা শামছুল আহসান মামুন প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…