গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কেউ চাঁদাবাজি অপকর্ম করলে শিক্ষার্থীরা কঠোর হস্তে দমন করবে

Link Copied!

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক কমিটি নেই। কেউ কোথাও কোন চাঁদাবাজি কিংবা অপকর্মে লিপ্ত হলে ছাত্র সমাজ তা কঠোর হস্তে দমন করবে বলে জানালেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি চক্র গত ৪ আগষ্ট নিহত ও আহত শিক্ষার্থীদের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও অফিস থেকে চাঁদাবাজি করে আসছে। যা অত্যন্ত নিন্দনীয় ও দু:খজনক। অনেকে আবার নিজেদের সমন্বয়ক কমিটির প্রধানসহ নানা পরিচয় দিয়ে বেড়াচ্ছে। অথচ আন্দোলনের শুরু থেকে তাদের দেখা যায়নি। লক্ষ্মীপুরে এমন ধরণের কোন কমিটি হয়নি।

কেন্দ্র থেকেও এ ধরণের কোন কমিটি দেয়া হয়নি। এসব অপকর্মের যারা চেষ্টা করছেন তাদের কঠোর হস্তে দমনের হুশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এ সময় বক্তব্য রাখেন আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণকারী আরমান, রেদওয়ান হোসেন রিমন, আশ্রাফুল ইসলাম হিমেল, বায়েজীদ হোসেনসহ অনেকে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…