গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ডিসি অফিসে ‘অবৈধ’ জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হবে না

Link Copied!

লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এ হুশিয়ারি দেন।

বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার (১৮ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে।

সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো। ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যান-মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্ব নেবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…